শাস্ত্রীকে প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকি নাম ‘টিম ডিরেক্টর’, কাজটা আসলে ভারতীয় ক্রিকেট দলকে দেখেশুনে রাখা। দায়িত্বটা রবি শাস্ত্রী পেয়েছিলেন আগেই। ইংল্যান্ডের সঙ্গে ভারত ওয়ানডে সিরিজ জেতায় বিসিসিআই দুই দিন আগে চুক্তিটা বাড়ানোরও প্রস্তাব দিয়েছে। জানা গেছে, শাস্ত্রীর জন্য বছরে ১.৫ কোটি রুপি খরচ করতে প্রস্তুত বিসিসিআই। আনুষঙ্গিক সুবিধা তো আছেই। খবরটা সত্যি হলে ধোনি, কোহলিদের মতো ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের চেয়েও বেশি আয় করবেন শাস্ত্রী। বিসিসিআই সূত্রমতে স্বল্পমেয়াদি কোনো চুক্তিতে নয়, শাস্ত্রী অন্তত দুই বছরের চুক্তিতে যেতে আগ্রহী। জি নিউজ।