শাস্ত্রীর চোখে এ লড়াই বিশ্বকাপ জয়ের লড়াইয়ের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি শাস্ত্রী। ছবি: এএফপি
রবি শাস্ত্রী। ছবি: এএফপি

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা জয়ের জন্য লড়বে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানসহ আরও অনেক দল। কিন্তু আপাতত পুরো বিশ্বের মানুষই লড়াই করছে করোনাভাইরাসের বিপক্ষে জয়ের জন্য। ভারতের কোচ রবি শাস্ত্রীর কাছে এ লড়াই বিশ্বকাপ জয়ের চেয়েও বড় লড়াই।

করোনার আক্রমণে থমকে গেছে পুরো বিশ্ব। বন্ধ হয়ে গেছে সব খেলা। গৃহবন্দী হয়ে আছে বিশ্বের কোটি কোটি মানুষ। বাদ নেই ক্রিকেটাররাও। শাস্ত্রী ঘরবন্দী অবস্থাতেই করোনার বিপক্ষে লড়াইয়ে সবাইকে সাহস জুগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এক ভিডিও বাতার্য় তিনি বলেছেন, ‘কোভিড-১৯ আমাদের এমন এক জায়গায় নিয়ে গেছে যে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এর বিরুদ্ধে লড়াইটা বিশ্বকাপ জয়ের জন্য লড়াইয়ের মতো। যেখানে আপনি আপনার সবর্স্ব বিলিয়ে দেন।’

করোনার বিপক্ষে লড়াইটা যে কত কঠিন তা বোঝাতে গিয়ে শাস্ত্রী বিশ্বকাপকে টেনে এনেছেন। করোনার বিপক্ষে লড়াইটাকে তিনি এক জায়গায় বিশ্বকাপ জয়ের লড়াইয়ের চেয়েও বড় করে দেখিয়েছেন, ‘করোনাকে মোকাবিলা করা সাধারণ কোনো বিশ্বকাপের মতো সহজ কাজ নয়। এটা সব বিশ্বকাপের সেরা বিশ্বকাপ। এখানে শুধু ১১ জন খেলোয়াড় খেলছে না এখানে খেলছে (ভারতের) ১৪০ কোটি মানুষ। আসুন, সবাই এই লড়াইয়ে ঝাপিয়ে পড়ুন এবং করোনাকে হারিয়ে আমরা একটা মানবিক বিশ্বকাপ জিতি।’

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপের প্রশংসাও করেছেন শাস্ত্রী। ভারতের কোচ বলেছেন, ‘ভাইয়েরা, আমরা এ লড়াই জিততে পারি। কিন্তু এর জন্য আপনাকে মৌলিক ব্যাপরগুলো মেনে চলতে হবে। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।’

ভারতের মানুষকে করোনা সম্পকির্ত সব নিদের্শনাও মেনে চলার অনুরোধ করেছেন শাস্ত্রী, ‘ওপর মহল থেকে যে নিদের্শনা আছে সেটা সবাইকে মেনে চলতে হবে। নিদের্শ আছে ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।’