শাহরুখের কলকাতা বনাম আফ্রিদির পেশোয়ার হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশোয়ার জালমির সঙ্গে কেকেআরের সিরিজের প্রস্তাব ভিত্তিহীন। ছবি: এএফপি
পেশোয়ার জালমির সঙ্গে কেকেআরের সিরিজের প্রস্তাব ভিত্তিহীন। ছবি: এএফপি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মোড়কে বহুদিন পর ভারত-পাকিস্তানের লড়াই দেখার সম্ভাবনা তাহলে মাঠে মারা গেল! খবর বেরিয়েছিল, শাহরুখ খান না কি পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির সঙ্গে তাঁর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তিন ম্যাচের একটা সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। খবরটার যে ভিত্তি নেই নিশ্চিত করেছে উভয় দলই। 

পেশোয়ারের প্রধান নির্বাহী জাভেদ আফ্রিদির উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছিল, শাহরুখ নাকি তাঁকে পাকিস্তান সরকারের সঙ্গে তিন ম্যাচের সিরিজ নিয়ে কথা বলতে বলেছেন। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে টুইট বার্তায় কেকেআর জানিয়ে দেয়, ‘ভুল খবর বেরিয়েছে, স্বীকৃতি নেই এমন কোনো ম্যাচ খেলছে না কেকেআর। আমার পক্ষ থেকে এ ধরনের কোনো যোগাযোগ হয়নি।’
জাভেদের টুইট বার্তায় কেকেআরে বিবৃতিরই প্রতিধ্বনি, ‘শান্তির জন্য ক্রিকেটকে আমরা সব সময়ই স্বাগত জানাই। তবে এ খবরে কোনো সত্যতা নেই, শুধুই গুজব।’