শাহাদাতের অপেক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রোপচারের পর এখন ক্রাচে ভর দিয়েই চলতে হচ্ছে শাহাদাত হোসেনকে l প্রথম আলো
অস্ত্রোপচারের পর এখন ক্রাচে ভর দিয়েই চলতে হচ্ছে শাহাদাত হোসেনকে l প্রথম আলো

লাল মাজদা গাড়িটা পড়ে আছে মিরপুর একাডেমি ভবনের সামনে। ওখানেই আপাতত ঠিকানা শখের গাড়িটার। সেটাকে পাশে রেখেই কাল দুপুরে ক্রাচে ভর দিয়ে রিকশায় উঠছিলেন শাহাদাত হোসেন। গাড়ি চালাতে খুব ভালোবাসেন। কিন্তু এখন সে উপায় নেই। ডান হাঁটুর অস্ত্রোপচারের পর এখনো যে ব্যান্ডেজ বাঁধা সেখানে!
অস্ট্রেলিয়ার মেলবোর্নে শেষ পর্যন্ত ডা. ডেভিড ইয়াংয়ের হাতেই হয়েছে শাহাদাতের হাঁটুর অস্ত্রোপচার। গত ২৭ জুন অস্ত্রোপচার করিয়ে জাতীয় দলের এই পেসার দেশে ফিরেছেন পরশু। স্টেডিয়াম থেকে বাসায় যাওয়ার উদ্দেশে রিকশায় ওঠার আগে জানালেন, ‘ডাক্তার বলেছেন অস্ত্রোপচারের দিন থেকে অন্তত চার মাস লাগবে আমার খেলায় ফিরতে। মাঝের এই সময়টা তাদের দেওয়া পরিকল্পনা অনুযায়ী চলবে আমার চিকিৎসা ও পুনর্বাসনপ্রক্রিয়া।’
গত মে মাসে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার সময় বল করতে গিয়ে হাঁটুতে চোট পান শাহাদাত। সেই থেকেই তিনি মাঠের বাইরে।