শিকার এবার রাহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রাহাত আলীকেও হারাল পাকিস্তান! হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া এই বাঁহাতি পেসার খেলতে পারছেন না টেস্ট সিরিজে। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলার পরই চোটে পড়েন রাহাত। কাল এই খবর জানিয়ে পিসিবি বলেছে, রাহাতের বদলি হিসেবে এখনো কাউকে ভাবা হয়নি।
বাংলাদেশে দুর্দশার এক সফর কাটানো পাকিস্তান ঢাকার উদ্দেশে বিমানে ওঠার আগেই হারায় ব্যাটসম্যান সোহেব মাকসুদ ও পেসার সোহেল খানকে। এরপর লেগ স্পিনার ইয়াসির শাহ ও পেসার এহসান আদিলও চোট পান। পাকিস্তানের জন্য সুখবর একটাই, এরই মধ্যে সুস্থ হয়ে ওঠা ইয়াসির শাহকে টেস্ট সিরিজে পাচ্ছে তারা। এএফপি।