প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ২ ওভার থেকে ২০ রান। তৃতীয় ওভারের প্রথম বলে রান নেই, পরের ৫ বলেই রুবেল আলম মারলেন পাঁচটি ছক্কা! পরের ওভারে আরও একটি। পঞ্চম ওভারের শেষ বলে রানআউট হয়ে যখন ফিরছেন, রুবেলের নামের পাশে ১৯ বলে ৫৩। আধডজন ছক্কার পাশে ৩টি চার। রুবেল-ঝড় থামার পর গতি হারাল দলের ইনিংসও। প্রথম ৫ ওভারে ৬৯ রান, অথচ পরের ১৫ ওভারে উঠল মাত্র ৬২। তবে ওই ১৩১ রানের পুঁজিতেই এসেছে অনায়াস জয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল র্যাপিড ফাউন্ডেশনকে ১৯ রানে হারিয়ে প্রথম বিভাগ টি-টোয়েন্টির শিরোপা জিতেছে ইন্দিরা রোড ক্রীড়াচক্র। রান তাড়ায় কখনোই জয়ের আশা জাগাতে পারেনি র্যাপিড, ৫০ রানে ৪ উইকেট হারানো দল পুরো ২০ ওভার খেলে তুলেছে ১১২। চ্যাম্পিয়ন হয়ে ইন্দিরা রোড প্রাইজমানি পেয়েছে ৩ লাখ টাকা, রানার্সআপ র্যাপিড ২ লাখ।