শিরোপা যশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে যশোর জেলা দল। কাল পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামের ফাইনালে তারা ৪ উইকেটে হারিয়েছে সিলেট জেলা দলকে।
সিলেটের ৪৯.৪ ওভারে করা ২৩৮ রানের জবাবে ৪৬.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় যশোর। হাসানুজ্জামান ৮৩ ও তুষার ইমরান ৭৪ রান করেছেন। এর আগে মাসুম বিল্লাহ ৩৭ রানে নিয়েছেন ৫ উইকেট। সিলেটের ইমতিয়াজ করেছেন ৫৬ রান। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক।