শীর্ষচ্যুত সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে সুখবরটা পেয়েছিলেন ‘নিষিদ্ধ’ সাকিব আল হাসান। রবিচন্দ্রন অশ্বিন ও ভারনন ফিল্যান্ডারের ব্যর্থতায় ছয় মাসের মধ্যে কোনো টেস্ট না খেলেও টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করেছিলেন। এবার দুঃসংবাদ শুনলেন ‘মুক্ত’ সাকিব। নিষিদ্ধ হয়ে দুটি টেস্ট না খেলতে পারার মূল্য চুকিয়েই শীর্ষচ্যুত হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। দুই ম্যাচ না খেলে ১৪ রেটিং পয়েন্ট হারিয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব। শীর্ষে গত মাসে যাকে টপকে এক নম্বর হয়েছিলেন, সেই অশ্বিন। অশ্বিনের পয়েন্ট ৩৫৭, সাকিবের ৩৫০।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ইনিংসেই অপরাজিত থেকে ২৭০ রান করা শিবনারায়ণ চন্দরপল উঠে এসেছেন ব্যাটিং র্যাঙ্কিংয়ের তিনে। চল্লিশোর্ধ্ব চন্দরপল এগিয়েছেন দুই ধাপ। সেন্ট লুসিয়া টেস্টের দুই ইনিংসে ৪৮ ও ৬৪ রান করা তামিম সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭-এ। ব্যাটিং (৩২তম) ও বোলিং (১৯তম) দুই বিভাগেই বাংলাদেশের সেরা সাকিব আল হাসান। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।