আট দিনেই শেষ হয়ে গেল টেস্ট বোলারদের র্যা ঙ্কিংয়ে ইয়াসির শাহর রাজত্ব। ওল্ড ট্রাফোর্ড টেস্টে বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে পাঁচে নেমে গেছেন পাকিস্তানি লেগ স্পিনার। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে এক নম্বরে উঠে গেছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অ্যান্টিগার সেঞ্চুরি অলরাউন্ডারদের র্যা ঙ্কিংয়ের শীর্ষে অশ্বিনের অবস্থানও আরও সংহত করেছে।
বোলিংয়ে এক ধাপ করে এগিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে উঠেছেন ইংল্যান্ডের দুই পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। শীর্ষ দুই বোলার অশ্বিন ও অ্যান্ডারসনের মধ্যে মাত্র ১ রেটিং পয়েন্টের পার্থক্য। অলরাউন্ডারদের র্যা ঙ্কিংয়ে সাকিবের সঙ্গে ব্যবধানটা আরও ২২ বাড়িয়ে ৪৩ পয়েন্টে এগিয়ে গেছেন অশ্বিন।
ওল্ড ট্রাফোর্ডে ২৫৪ ও অপরাজিত ৭১ রান করে ব্যাটসম্যানদের র্যা ঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন ইংল্যান্ডের জো রুট। দুই ইনিংসে ১৮১ রান করে শীর্ষ দশে ফিরেছেন অ্যালিস্টার কুক (৯)। অ্যান্টিগার ডাবল সেঞ্চুরি ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে এগিয়ে দিয়েছে দুই ধাপ (১২তম)। তথ্যসূত্র: আইসিসি।