শীর্ষে উঠল পাকিস্তান
ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল আসলে চতুর্থ দিন শেষেই। কাল পঞ্চম দিনের খেলাও হয়নি, পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ-ভারতের শেষ টেস্টটা তাই ড্র হয়ে গেছে। আর তাতেই নিশ্চিত হয়েছে, প্রথমবারের মতো টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠছে পাকিস্তান।
তৃতীয় টেস্ট শেষে ভারতই র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠে গিয়েছিল। সেটা ধরে রাখতে হলে চতুর্থ টেস্টে তাদের জিততেই হতো। কিন্তু প্রথম দিন ২২ ওভার খেলার পর পোর্ট অব স্পেনে বল আর পিচেই গড়ায়নি। ভারী আউটফিল্ডের কারণে কাল-পরশুও আর খেলা শুরু করা যায়নি। তাতেই নিশ্চিত হয়ে গেছে, ভারতকে নেমে যেতে হচ্ছে দুইয়ে।
ইংল্যান্ডের সঙ্গে ২-২ ব্যবধানে সিরিজ ড্রয়ের পর পাকিস্তান উঠে এসেছিল দুইয়ে। ২০০৩ সালে র্যা ঙ্কিং শুরুর পর এবারই প্রথম তারা শীর্ষে উঠল। এর আগে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল। ২০১৫ সালে ইংল্যান্ডকে আমিরাতে হারানোর পর দুইয়ে উঠেছিলেন মিসবাহরা। ক্রিকইনফো।