শীর্ষে ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জো রুট তো কাল স্টিভেন স্মিথ। মাস পাঁচেক ধরেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের জায়গা নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলছিলেন এই দুজন। কাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে আবার পরিবর্তন, এবার স্মিথ-রুটকে দুই ও তিনে ঠেলে এক নম্বরে উঠে গেলেন এবি ডি ভিলিয়ার্স। প্রায় ১০ মাস পর শীর্ষে ফিরলেন এবি। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান গত জানুয়ারিতে শীর্ষস্থান হারিয়েছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার কাছে। বোলিংয়ে ডেল স্টেইন ও অলরাউন্ড র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান ধরে রেখেছেন এক নম্বর স্থান। আইসিসি বিজ্ঞপ্তি।