শীর্ষে ফিরলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের নায়ক তিনি। খেলা শেষে দর্শকের অভিবাদনের জবাব দিয়ে মাঠ ছেড়ে যাওয়ার সময়ও সতীর্থদের মধ্যমণি সাকিব  l প্রথম আলো
ম্যাচের নায়ক তিনি। খেলা শেষে দর্শকের অভিবাদনের জবাব দিয়ে মাঠ ছেড়ে যাওয়ার সময়ও সতীর্থদের মধ্যমণি সাকিব l প্রথম আলো

সেঞ্চুরির পর দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট। সাকিব আল হাসান শুধু ইয়ান বোথাম ও ইমরান খান নামের দুই মহারথীর পাশেই বসেননি, ৫০ দিন পর পুনরুদ্ধার করেছেন টেস্ট অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থানও।
খুলনা টেস্টের আগে ৩৪৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ের তৃতীয় স্থানে ছিলেন সাকিব। এই ম্যাচের রাজকীয় পারফরম্যান্সে বাংলাদেশ অলরাউন্ডারের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৪১৯। ক্যারিয়ারে সাকিবের এটাই সর্বোচ্চ রেটিং পয়েন্ট। দুইয়ে নেমে যাওয়া রবিচন্দ্রন অশ্বিন পিছিয়ে আছেন ৬২ পয়েন্টে।
‘নিষিদ্ধ’ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে না পারার মাশুল দিয়েই গত সেপ্টেম্বরে অশ্বিনের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। অবশ্য এর আগে গত আগস্টে অশ্বিন ও ভারনন ফিল্যান্ডারের ব্যর্থতাতেই ছয় মাসের মধ্যে কোনো টেস্ট না খেলেও শীর্ষে উঠেছিলেন তিনি। সাকিব প্রথম শীর্ষে ওঠেন ২০১১ সালের ডিসেম্বরে।
সর্বশেষ র্যা ঙ্কিংয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেও বাংলাদেশের সেরা সাকিবই। ব্যাটিংয়ে ৩০ ও বোলিংয়ে ১৪ নম্বরে আছেন এই অলরাউন্ডার। বোলিংয়ে সাকিবের পরেই তাইজুল (৩৩)। ব্যাটিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা টানা আট টেস্টে ফিফটি পাওয়া মুমিনুল হক (৩২)।