শীর্ষে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের কাছে হারের মানসিক ধাক্কা হয়তো এখনো সামলে উঠতে পারেননি লেম্যান-ক্লার্করা। এর মধ্যেই আরেকটি বড় ধাক্কা দিল র‌্যাঙ্কিং। ১০ নম্বর দলের কাছে হারে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে এক ধাক্কায় চারে নেমে এসেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে জিতে অস্ট্রেলিয়ার সঙ্গে সমান পয়েন্টে চলে আসা ভারত এই সুযোগে শীর্ষে এখন এককভাবে। তবে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের বাকি দুটি লিগ ম্যাচ ও ফাইনাল জিতলে শীর্ষে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা। ক্রিকইনফো।