শুক্লার অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ১৯৯৯ সালে। ক্যারিয়ারের ৩টি ওয়ানডের শেষেরটি খেলেছেন ওই বছরই। মাঝখানে ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা লক্ষ্মীরতন শুক্লা কাল সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। ৩টি ওয়ানডেতে ১৮ রান ও ১ উইকেট পাওয়া পশ্চিমবঙ্গের এই অলরাউন্ডার ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৫.৯৩ গড়ে ৬২১৭ রান করেছেন। উইকেট নিয়েছেন ১৭২টি। ক্রিকইনফো।