ঘরোয়া ক্রিকেটে কালেভদ্রে বল করেন নাজমুল হোসেন। সেই নাজমুলের হাতেই কাল বল তুলে দিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। প্রথম দুই বলে ১ রান, বোলার নাজমুলের সুখস্মৃতি এখানেই শেষ। পরের দুই বলে তাঁকে টানা দুই ছক্কা মেরেই ম্যাচের সমাপ্তি টেনে দিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। এর আগে সাকিব আল হাসানকেও দুই ছক্কা মেরেছিলেন ডি গ্র্যান্ডহোম। ১৫ বলের ইনিংসে চার নেই একটিও, ছক্কা চারটি। জিম্বাবুয়েতে জন্মগ্রহণ করা ডি গ্র্যান্ডহোম ছোটখাটো এক রেকর্ডের অংশীদারও হয়ে গেলেন এতে। টেস্টে চার ছাড়া সবচেয়ে বেশি ছক্কার ইনিংসে নাম উঠে গেল তাঁর। চার ছক্কা নিয়ে যেখানে এক পঙ্ক্তিতে নাম চারজনের।
টেস্টেচারছাড়াসবচেয়েবেশিছক্কারইনিংস
৪
অ্যালান কনোলি, অস্ট্রেলিয়া
বিপক্ষ: ভারত, কলকাতা, ১৯৬৯
নিক্সন ম্যাকলিন, ওয়েস্ট ইন্ডিজ
বিপক্ষ: দক্ষিণ আফ্রিকা, পোর্ট এলিজাবেথ, ১৯৯৮
অ্যান্ড্রু ফ্লিনটফ, আইসিসি বিশ্ব একাদশ
বিপক্ষ: অস্ট্রেলিয়া, সিডনি, ২০০৫
কলিন ডি গ্র্যান্ডহোম, নিউজিল্যান্ড
বিপক্ষ: বাংলাদেশ, ক্রাইস্টচার্চ, ২০১৭