শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের প্রতি শুভকামনা দেশের সবারই থাকার কথা। তবে চাইলে সে শুভকামনা আপনি সরাসরিও জানাতে পারেন। ব্যবস্থাটা করে দিচ্ছে বিসিবিই। দু-চার দিনের মধ্যেই ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা’ লেখা বিশাল বোর্ড বসে যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং দেশের সাতটি বিভাগীয় শহরে। জাতীয় দলকে শুভকামনা জানিয়ে সেই বোর্ডে কিছু একটা লিখে দিয়ে আসতে পারেন আপনিও। আর কনসার্টের আয়োজন তো আছেই। বিসিবির আয়োজনে ১১ ফেব্রুয়ারি খুলনায়, ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে ও ১৩ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ‘বিশ্বকাপ-কনসার্ট।’