শুভাগতের ঘূর্ণিতে চাপে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজহার-হাফিজের উদ্বোধনী জুটিতে এসেছে ৬৬ রান। ছবি: শামসুল হক
আজহার-হাফিজের উদ্বোধনী জুটিতে এসেছে ৬৬ রান। ছবি: শামসুল হক

ফতুল্লায় একদিনের প্রস্তুতি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে বিসিবি একাদশের বিপক্ষে শুরুটা ভালো হলেও শুভাগত হোমের ঘূর্ণিতে বিপর্যয়ে পাকিস্তান। সর্বশেষ, ৪১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৮৭ রান।
হাফিজ-আজহারের উদ্বোধনী জুটিতে আসা ৬৬ রানের সুবাধে শুরুটা ভালো হয় পাকিস্তানের। লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে আজহার আলীকে ২৭ রানে ফিরিয়ে জুটি ভাঙেন মুক্তার আলী। এরপর সোহেল-হাফিজের দ্বিতীয় উইকেট জুটিতে ৬৪ রান বড় সংগ্রহের ইংগিত দেয় পাকিস্তান। এরপরই শুভাগতের ঘূর্ণি জাদু। শুভাগতের বলে ফেরার আগে সোহেলের সংগ্রহ ২৩ রান। হাফিজ ছিলেন আরও কিছুক্ষণ। কিন্তু শেষমেশ শুভাগতের সঙ্গে পেরে ওঠেননি। ফেরার আগে পাকিস্তান ওপেনার করেছেন ৮৫ রান। ১ উইকেটে ১৩০ রান থেকে ৭ উইকেটে ১৮৫, ৫৫ রানে পাকিস্তানের ৬ উইকেট পতন। এর মধ্যে তিনটি শুভাগতের সংগ্রহে।