শুরু থেকে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে আদ্যন্ত ব্যাটিং বা ব্যাট ক্যারি করেছেন ৪৩ জন। ওয়ানডেতে ব্যাট ক্যারি করা ব্যাটসম্যানের সংখ্যা মাত্রই ৯। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটেও অলআউট হওয়া ইনিংসে এক ওপেনারের অপরাজিত থাকার উদাহরণ আছে। ২০০৯ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানে অলআউট হলেও ৬৩ রানে অপরাজিত থেকে যান ওপেনার ক্রিস গেইল। এর মাস ছয়েক পর অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাট ক্যারি করেন গেইল। দুই সংস্করণের ক্রিকেটে ব্যাট ক্যারি করা ব্যাটসম্যান আছেন আরও চারজন—জিম্বাবুয়ের গ্রান্ট ফ্লাওয়ার, পাকিস্তানের সাঈদ আনোয়ার, ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট
ও বাংলাদেশের জাভেদ ওমর। তাঁরা অবশ্য সবাই টেস্ট ও ওয়ানডেতে ব্যাট ক্যারি করেছেন।