শুরু হয়ে গেল বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ে চোট পেয়েছিলেন এ মাসের শুরুতেই। দুবাইয়ে আয়ারল্যান্ডের অনুশীলন ক্যাম্প থেকে তাই টিম মুরটাগকে অস্ত্রোপচারের জন্য যেতে হয় ইংল্যান্ডে। মিডলসেক্সের এই পেসার বিশ্বকাপের আগেই পুরো ফিট হয়ে যাবেন বলে আশা করেছিল আয়ারল্যান্ড। কিন্তু কাল জানা গেছে, সেই সম্ভাবনা একেবারেই নেই। সুস্থ হয়ে মাঠে ফিরতে আরও অনেক সময় লাগবে। বাধ্য হয়েই মুরটাগের বদলি হিসেবে আয়ারল্যান্ড বিশ্বকাপ দলে ডেকেছে আরেক পেসার ম্যাক্স সরেনসেনকে। বিশ্বকাপের দলে শুরুতে জায়গা না পেলেও দুবাইয়ে আয়ারল্যান্ডের অনুশীলন ক্যাম্পেই ছিলেন সরেনসেন। চূড়ান্ত দলে জায়গা পেয়েও এভাবে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় ৩৩ বছর বয়সী মুরটাগের জন্য সহমর্মিতা জানিয়েছেন আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ফিল সিমন্স। এএফপি।