প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ব্যাট করা হয়নি জেসন রয়ের। বৃষ্টিতে ভেসে গিয়েছিল সেই ম্যাচ। ওয়ানডেতে কালই প্রথম ব্যাটিং করার সুযোগ হলো ইংলিশ ওপেনারের। কিন্তু রয় আউট ইংল্যান্ডের ইনিংসের প্রথম বলেই, আসলে ম্যাচেরই প্রথম বলে। ওয়ানডেতে এই নিয়ে সাতবার ইংলিশ ব্যাটসম্যানরা ইনিংসের প্রথম বলেই আউট হলেন। ইনিংসের প্রথম বলে সবচেয়ে বেশি, ২০ বার আউট হওয়ার পারদর্শিতা (!) দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা। ১৯ বার প্রথম বলে আউট হয়ে পাকিস্তানিরা আছে এরপরই। ব্যাটসম্যানদের মধ্যে ইনিংসের শুরুতেই সবচেয়ে বেশি ৫ বার আউট হয়েছেন ক্রিস গেইল। চারবার করে ইনিংসের প্রথম বলে আউট হয়ে এরপরই আছেন অ্যাডাম গিলক্রিস্ট, সনাৎ জয়াসুরিয়া ও তামিম ইকবাল।