শুরুতেই আবাহনী-মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বটা আবাহনী শেষ করেছে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে। আর মোহামেডান ছিল ষষ্ঠ দল। সুপার লিগের প্রথম পর্বেই তাই দেখা হয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ২৪ ডিসেম্বর সুপার লিগের প্রথম দিনে আবাহনী-মোহামেডান খেলবে ফতুল্লায়।
প্রথম দিনে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল প্রাইম ব্যাংক বিকেএসপিতে মুখোমুখি হবে পঞ্চম দল লিজেন্ডস অব রূপগঞ্জের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে তৃতীয় ও চতুর্থ দল কলাবাগান ক্রিকেট একাডেমি ও প্রাইম দোলেশ্বরের ম্যাচটি।
সুপার লিগের সূচি
২৪ ডিসেম্বর আবাহনী-মোহামেডান ফতুল্লা
প্রাইম ব্যাংক-রূপগঞ্জ বিকেএসপি
কলাবাগান সিএ-দোলেশ্বর মিরপুর
২৭ ডিসেম্বর আবাহনী-রূপগঞ্জ ফতুল্লা
প্রাইম ব্যাংক-দোলেশ্বর মিরপুর
মোহামেডান-কলাবাগান সিএ বিকেএসপি
৩০ ডিসেম্বর আবাহনী-দোলেশ্বর মিরপুর
প্রাইম ব্যাংক-কলাবাগান সিএ ফতুল্লা
রূপগঞ্জ-মোহামেডান বিকেএসপি
** প্রথম তিন রাউন্ডের সূচি * ম্যাচ শুরু সকাল ৯টায়