শুরুতেই বোল্ট-তোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইলি রুশোর কাঁধে এই মুহূর্তে ইনিংস মেরামতের দায়িত্ব ছবি: এএফপি।
রাইলি রুশোর কাঁধে এই মুহূর্তে ইনিংস মেরামতের দায়িত্ব ছবি: এএফপি।

ট্রেন্ট বোল্ট আবার বিদ্যুৎ হয়ে চমকালেন অকল্যান্ডের প্রথম সেমিফাইনালে। তাঁর জোড়া তোপে টস জিতে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা কিছুটা এলোমেলোই। দলীয় ২১ ও ৩১ রানে পরপর দুটি উইকেট হারিয়ে বসেছে প্রোটিয়ারা। সাজঘরে ফিরেছেন দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক। বোল্টের বলে বোল্ড হয়েছেন আমলা। বোল্টের বলেই সাউদির ক্যাচে ফিরেছেন ডি কক। ২১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৮১। ফ্যাফ ডু প্লেসি ৩০ আর রাইলি রুশো ২০ রান নিয়ে ব্যাট করছেন
আজকের দুই উইকেট এবারের বিশ্বকাপে ট্রেন্ট বোল্টের উইকেটসংখ্যা ২১-এ নিয়ে গেল। এর মাধ্যমে এক বিশ্বকাপে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন বোল্টই। এর আগে ১৯৯৯ বিশ্বকাপে ২০ উইকেট নিয়েছিলেন জিওফ অ্যালট।