শুরুতেই ব্যাকফুটে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরফরাজ আহমেদের ক্যাচ নেওয়ার পর শেন ওয়াটসনকে ঘিরে অস্ট্রেলীয় খেলোয়াড়দের উল্লাস ছবি: এএফপি
সরফরাজ আহমেদের ক্যাচ নেওয়ার পর শেন ওয়াটসনকে ঘিরে অস্ট্রেলীয় খেলোয়াড়দের উল্লাস ছবি: এএফপি

জশ হ্যাজেলউড আর মিচেল স্টার্কের বোলিংয়ে অ্যাডিলেডের তৃতীয় কোয়ার্টার ফাইনালে যথেষ্ট বিপদে আছে পাকিস্তান। অস্ট্রেলীয় ফাস্ট বোলারদের সুইংয়ের কাছে ইতিমধ্যেই কুপোকাত দুই পাকিস্তানি ওপেনার-আহমেদ শেহজাদ ও সরফরাজ আহমেদ। দু’জনেই সাজঘরে ফিরেছেন স্লিপে ক্যাচ দিয়ে। ভাগ্যের জোরে বেঁচে গেছেন অধিনায়ক মিসবাহ উল হক। এই মুহূর্তে পাকিস্তানের সংগ্রহ ৩৬। ওভার ফুরিয়েছে ৯টি। দুই ওপেনারের ক্ষতি এখন পুষিয়ে ওঠার চেষ্টায় আছেন মিসবাহ আর হারিস সোহেল। 
হ্যাজেলউডের বলে আউট হয়েছেন শেহজাদ। স্টার্ক ফিরিয়েছেন সরফরাজকে। দু’জনেই ফিরেছেন অফ স্টাম্পের বাইরের বলকে খোঁচা দিয়ে।
মিসবাহ’র বেঁচে যাওয়াটা খুব মজার। ইনিংসের ষষ্ঠ ওভারে হ্যাজেলউডের একটি বলে পুরোপুরি পরাভূত হয়েছিলেন তিনি। বলটি পাকিস্তানি অধিনায়কের লেগ স্টাম্প স্পর্শ করে, স্টাম্পের এলইডি আলোও জ্বলে ওঠে। কিন্তু বেল না পড়ায় তাঁকে আর সাজঘরের পথ ধরতে হয়নি।