শুরুতেই ৬১ নম্বরে মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসের ৬ উইকেটসহ ম্যাচে ৭ উইকেট। স্মরণীয় টেস্ট অভিষেকই হয়েছে মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের অফ স্পিনার এক টেস্টের পারফরম্যান্স দিয়েই ছাপ রাখলেন র‍্যাঙ্কিংয়েও। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেই বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬১ নম্বরে জায়গা করে নিলেন মিরাজ। বোলারদের সেরা পাঁচেও জায়গা পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সর্বশেষ অধিনায়ক।

মিরাজ ছাড়াও বাংলাদেশের বোলারদের মধ্যে এগিয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে আসা সাকিবই বাংলাদেশের সেরা বোলার। ব্যাটিংয়ে মুমিনুলকে পেছনে ফেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা তামিম ইকবাল। চট্টগ্রামে দুই ইনিংসে ৭৮ ও ৯ রান করে দুই ধাপ এগিয়ে ২৪-এ উঠেছেন বাংলাদেশের ওপেনার। অভিষেকের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৪ রান সাব্বির রহমানকেও শীর্ষ এক শতে জায়গা দিয়েছে। সাব্বির আছেন ৯২ নম্বরে।

ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার তিন বিভাগেরই শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ব্যাটিংয়ে এবং ভারতের রবিচন্দ্রন অশ্বিন বোলিং ও অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর। চট্টগ্রামের ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে তুলে এনেছে অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।