শুরুর সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্রিস গেইলের সঙ্গে ১১৬ রান। দ্বিতীয় টেস্টে এবার অভিষিক্ত লিওন জনসনকে নিয়ে আরেকটু এগোলেন ক্রেইগ ব্রাফেট। সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি এবার করল ১৪৩। টেস্টে বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের এটাই সেরা উদ্বোধনী জুটি। ব্রাফেট-জনসনরা পেছনে ফেলেছেন ক্রিস গেইল-ওয়াভেল হাইন্ডসকে। ২০০২ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩১ রান করেছিলেন গেইল-হাইন্ডস। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি পাঁচবার ১০০ পেরিয়েছে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। চারটি করে শতরানের উদ্বোধনী জুটি নিয়ে তালিকায় এরপই আছে ভারত ও পাকিস্তান। ৮৫ টেস্টে বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত ২৪টি শতরানের উদ্বোধনী জুটি হয়েছে। এর মাত্র একটিই ছাড়িয়েছে ২০০ রানের কোটা। ২০০৮ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জির ৪১৫ রানের জুটিটা অবশ্য এখনো টিকে আছে আছে বিশ্ব রেকর্ড হয়ে।