শূন্য ও বিশেষজ্ঞ ব্যাটসম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কোর্টনি ওয়ালশ ৪৩, ক্রিস মার্টিন ৩৬, গ্লেন ম্যাকগ্রা ৩৫, শেন ওয়ার্ন ৩৪, মুত্তিয়া মুরালিধরন ৩৩। টেস্টে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া শীর্ষ পাঁচ ‘ব্যাটসম্যান’। বোলিং যাঁদের আসল কাজ, তাঁদের ব্যাটিংটা খারাপ হতেই পারে। কিন্তু ব্যাটিং যাঁদের আসল কাজ, তাঁরাও কিন্তু কম শূন্য রানে আউট হননি। কালই যেমন ১৭তম বারের মতো শূন্যতে ফিরলেন পাকিস্তানের ইউনিস খান। টেস্টে ৩৩ সেঞ্চুরির মালিক ইউনিসের চেয়ে বেশিবার হাঁস বগলদাবা করে ড্রেসিংরুমে ফেরা বিশেষজ্ঞ ব্যাটসম্যান আছেন মাত্র চারজন। শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ যৌথভাবে সবার ওপরে। ক্যারিয়ার পরিসংখ্যানে ২২টি করে শূন্য এ দুজনের। বাংলাদেশের হয়ে ব্যাটসম্যান-বোলার মিলিয়েই অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে সবার ওপরে মোহাম্মদ আশরাফুল। ১১৯ ইনিংসে ১৬ বার রানের খাতা খুলতে পারেননি অ্যাশ।