শূন্যে শুরু যাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি অভিষেকে কোনো বল খেলারই সুযোগ পাননি মোহাম্মদ রিজওয়ান। টেস্ট অভিষেকটা তার চেয়ে একটু ভালো হয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানের। এবার তবু ব্যাট করার সুযোগ পেয়েছেন। তবে ছয়ে নেমে নিজের প্রথম বলেই আউট হয়ে গেছেন তিনি। টেস্ট অভিষেকেই গোল্ডেন ডাক, দারুণ এক ‘কীর্তি’! মজার বিষয়, অভিষেকে এক থেকে ছয়ে নেমে গোল্ডেন ডাক পাওয়া ৩০তম ব্যাটসম্যান রিজওয়ান। আর নিজের প্রথম ইনিংসে এই দুর্ভাগ্যের শিকার হওয়া ১৭তম ব্যাটসম্যান। তবে একটা জায়গায় আলাদা করা যেতে পারে আফ্রিকার নরমান গর্ডন ও বিলি ওয়েডকে। ১৯৩৮ সালে জোহানেসবার্গ টেস্টে নিজেদের অভিষেক ইনিংসে ইংলিশ বোলার টম গডার্ডের হ্যাটট্রিকের শিকার হয়েছিলেন তাঁরা।

প্রথম ইনিংসে গোল্ডেন ডাক

(এক থেকে ছয়ে নেমে)

ব্যাটসম্যান                 দেশ          সাল

ফিলিপ হাচিনসন      দ. আফ্রিকা ১৮৮৯

জো ডার্লিং             অস্ট্রেলিয়া   ১৮৯৪

জ্যাক রাসেল          ইংল্যান্ড     ১৯২০

রয় পার্ক               অস্ট্রেলিয়া   ১৯২০

নরমান গর্ডন           দ. আফ্রিকা ১৯৩৮

বিলি ওয়েড            দ. আফ্রিকা ১৯৩৮

রিজওয়ান-উজ-জামান পাকিস্তান   ১৯৮১

সুশীল ফার্নান্দো       শ্রীলঙ্কা     ১৯৮৩     

ক্রিস স্মিথ             ইংল্যান্ড     ১৯৮৩

ইয়ান বিশপ           ও. ইন্ডিজ   ১৯৮৯

জিমি কুক              দ. আফ্রিকা ১৯৯২

অ্যালেন ওয়েলস       ইংল্যান্ড     ১৯৯৫

গেরহারডাস লিয়েবেনবার্গ         দ. আফ্রিকা  ১৯৯৮

লিওন গ্যারিক         ও. ইন্ডিজ   ২০০১

মালিন্দা ওয়ার্নাপুরা    শ্রীলঙ্কা     ২০০৭

থারাঙ্গা পারানাভিতানা শ্রীলঙ্কা     ২০০৯

মোহাম্মদ রিজওয়ান    পাকিস্তান   ২০১৬