শূন্যের রাজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই ইন্ডিয়ানসের শুরুটা একদম ভালো হয়নি কাল। দ্বিতীয় ওভারের শেষ বলে শূন্য হাতে ফিরলেন উন্মুক্ত চাঁদ। ৬ বলের মধ্যেই ফিরলেন অম্বাতি রায়ডুও। তাঁর নামের পাশেও শূন্য, স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তাঁর ১২তম শূন্য। তবে ‘ডাক’ পাওয়ার দিক থেকে রায়ডুর মুম্বাই সতীর্থ হরভজন সিংয়ের নামডাকই বরং বেশি। মোট ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন হরভজন সিং। তবে শূন্যের রাজাদের দৌড়ে বেশ পিছিয়ে আছেন হরভজন। স্বীকৃত টি-টোয়েন্টিতে মোট ২৩ বার শূন্য রানে আউট হয়েছেন হার্শেল গিবস। তিলকরত্নে দিলশানও ২৩ বার আউট হয়ে আছেন তাঁর সঙ্গে। তবে গিবস অবসরে চলে যাওয়ায় রেকর্ডটি একার করে নেওয়ার ভালো সম্ভাবনা আছে দিলশানের।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য
দেশ ইনিংস
২৩ হার্শেল গিবস দক্ষিণ আফ্রিকা ১৬৭
২৩ তিলকরত্নে দিলশান শ্রীলঙ্কা ২১৫
১৯ লুক রাইট ইংল্যান্ড ২২৫
১৯ ডোয়াইন স্মিথ ওয়েস্ট ইন্ডিজ ২৪৩
১৭ লেন্ডল সিমন্স ওয়েস্ট ইন্ডিজ ১৬৬