প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা রাইলি রুশো! গত আগস্টে ওয়ানডে অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম বলেই আউট। সেই যে দেখা হলো শূন্যের সঙ্গে, আর ছাড়াছাড়ি নেই। পরশু ক্যারিয়ারের দশম ওয়ানডেতে পঞ্চমবারের মতো শূন্য রানে আউট হলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। ডারবানেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতেও শূন্য, ১৬ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৫ বছর বয়সী রুশো শূন্য রানে আউট হয়েছেন ৬ বার। ২০১৪ সালের শুরু থেকে টপ অর্ডারে ব্যাট করে রুশোর সমান ৬ বার শূন্যতে আউট হয়েছেন শুধু শ্রীলঙ্কার কুশল পেরেরা। পেরেরা অবশ্য খেলেছেন ৩১ ম্যাচ। এই সময়ে সব মিলিয়ে ৭ বার শূন্য রানে আউট হয়েছেন শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা ও ইংল্যান্ডের বেন স্টোকস।