প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালে সর্বশেষ ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে ১৬ বার শূন্য রানে আউট হয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। এবার এক ইনিংস বাকি থাকতেই সংখ্যাটা হয়ে গেছে ১৪। অথচ ইংল্যান্ডে এর আগের তিনটি সফর মিলিয়ে মাত্র ১৫ বার ‘ডাক’ পেয়েছিল ভারতীয়রা। এক সিরিজে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড থেকে অবশ্য নিরাপদ দূরত্বেই আছে ভারতীয়রা। ২০০০-০১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে ২৮ বার শূন্য রানে আউট হয়েছিল ক্যারিবীয় ব্যাটসম্যানরা। দুর্দশার ওই সিরিজে ধবলধোলাই হয় তারা। এর আগে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের মালিক ছিল অস্ট্রেলিয়া। ১৯৭৮-৭৯ মৌসুমে অ্যাশেজে নিজেদের মাঠেই ছয় ম্যাচে ২৬টি শূন্য দেখে অস্ট্রেলীয়রা। যার ছয়টিই ছিল ফাস্ট বোলার অ্যালান হার্স্টের। ওটাও বিশ্বরেকর্ড।