শেটারওয়েটের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেদের ক্রিকেটে টানা তিন ওয়ানডে সেঞ্চুরি আছে সাত ক্রিকেটারের। কুমার সাঙ্গাকারা তো নতুন উচ্চতায় নিজেকে তুলেছেন টানা চার সেঞ্চুরি করে। কিন্তু মেয়েদের ক্রিকেট টানা তিন ওয়ানডে সেঞ্চুরি দেখল এই প্রথম। গতকাল নিউজিল্যান্ডের নেলসনে পাকিস্তানি মেয়েদের বিপক্ষে সেঞ্চুরি করে সে কীর্তি গড়েছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার অ্যামি শেটারওয়েট। এর আগের দুটি সেঞ্চুরিও একই সিরিজে পাকিস্তানের বিপক্ষেই। ৯৯ বলে শেটারওয়েটের ১২৩ রানের ঝলমলে ইনিংসে কিউইরা ম্যাচ জিতেছে ৫ উইকেটে। একই সঙ্গে ৫ ম্যাচের সিরিজও জিতে নিয়েছে ৫-০ ব্যবধানে! ক্রিকইনফো।