প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনো বড় দল পাকিস্তান সফরে যায়নি। কেনিয়া, আফগানিস্তান আর জিম্বাবুয়ে অবশ্য পাকিস্তান সফর করেছে, কিন্তু সেটা পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের কাছে অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তবে সেই সমর্থকদের এবার একটা খুশির খবর দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি। তাঁর দাবি, শিগগিরই একটা বড় টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যাবে। এ ব্যাপারে নাকি ওই দেশটির বোর্ডের সঙ্গে প্রায় পাকা কথাও হয়েছে পিসিবির। সেটা কোন দেশ, তা অবশ্য বলতে রাজি হননি শেঠি। কে জানে এই রহস্য আদৌ খোলাসা হয় কি না! পিটিআই।