শেবাগের অর্থকষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহালি টেস্টে ব্যাটে-বলে দারুণ করে ম্যাচসেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। এমন পারফরম্যান্সের পরও তাঁকে নিয়ে মজা করতে ছাড়েননি বীরেন্দর শেবাগ। ম্যাচসেরা হয়ে যে অর্থপ্রাপ্তি হয়েছে জাদেজার, সেখান থেকে কিছু ধার চেয়েছেন সাবেক ওপেনার। ঘটনা হলো, ম্যাচসেরা হয়ে ১ লাখ রুপি পুরস্কার পেয়েছেন জাদেজা। ই-কমার্স সাইট পে-টিএমের মাধ্যমে সেটা দেওয়া হয়েছে তাঁকে। শেবাগ সেটা নিয়েই মজা করলেন, ‘বাহ জাড্ডু ভাই। আমাদের কাছে তো খুচরা ২০০০ টাকাও নেই, আর তুমি পে-টিএমে ১ লাখ পেয়ে গেছো। কিছু আমাদের পে-টিম অ্যাকাউন্টেও দিয়ো!’ ভারতে এখন ৫০০ ও ১০০০ টাকার নোট পাল্টানো নিয়ে যে হুলুস্থুল চলছে, সেদিকেই ইঙ্গিত শেবাগের। টাইমস অব ইন্ডিয়া।