শেবাগের খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের দ্বৈরথটা সেই খেলোয়াড়ি জীবন থেকেই। সুযোগ পেলেই একজন আরেকজনকে খোঁচা দিতে ছাড়েন না। খেলার মাঠের সেই খুনসুটি এখন গড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। তিন দিন আগে যেমন শোয়েব আখতার পাকিস্তানের ওয়াসিম-মঈন-ওয়াকার-সাঈদ আনোয়ারদের সেই দলের একটা ছবি পোস্ট করলেন। সেখানে লিখলেন, ‘কী অসাধারণ ও প্রতিভাবান একটা দল। আমার খেলা সেরা দলগুলোর একটা।’ সেই ছবিতেও শেবাগ এসে মনে করিয়ে দিয়ে গেলেন, ‘খুবই ভালো একটা দল শোয়েব ভাই, অনেক কিংবদন্তি এখানে। কিন্তু তারপরও ভারতকে বিশ্বকাপে হারাতে পারেননি। এখনো ‘মওকা’ খুঁজছে।’ এ রকম একটা খোঁচার পর শোয়েবের আর কী বলার থাকে? জি নিউজ।