শেবাগের খোঁচা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আইসিসির টুর্নামেন্টে দুই দলের লড়াই মানেই পাকিস্তানের হার! ১৯৯২ থেকে এ পর্যন্ত আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আর পাকিস্তান হারলেই দাউ দাউ করে জ্বলে তাদের সমর্থকদের ক্ষোভের আগুন। পাকিস্তানের ঘরে ঘরে টেলিভিশন ভাঙচুর হয়। আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত হওয়ার পর পাকিস্তানকে আবারও খোঁচা দিলেন ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। টুর্নামেন্টের সূচি দেখে শেবাগ টুইট করেছেন, ‘ওয়াও, আর মাত্র এক বছর বাকি! পাকিস্তানি ভাইদের প্রতি অনুরোধ, এবার দয়া করে কেউ টেলিভিশন ভাঙবেন না!’ পাকিস্তানি খেলোয়াড়েরা জবাব দেবেন না? টুইটার।