শেরেবাংলা স্টেডিয়ামে শন ক্যারল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন শন ক্যারল। এর আগে তিনি দেখা করেন র্যাব ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে।
পরিদর্শনের সময় বিদেশি দলের ড্রেসিংরুম ও ভিউইং এরিয়া ঘুরে দেখেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা। কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে। সাংবাদিকদের কাছে বাংলাদেশ সফরকে ‘ফলপ্রসূ’ বলে মন্তব্য করেছেন ক্যারল। বিসিবির প্রধান নির্বাহী আশাবাদী, সফর নিয়ে ক্যারল ইতিবাচক প্রতিবেদন জমা দেবেন। অস্ট্রেলিয়া দলও এবার বাংলাদেশ সফরে আসবে।
ক্যারল অস্ট্রেলিয়া ফিরে যাবেন আজই। ১৮ আগস্ট অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের আসার কথা। তার আগে অন্যান্য সুযোগ-সুবিধা দেখতে জুলাইয়ে বাংলাদেশে আসবে তাদের আরেকটি প্রতিনিধি দল।