শেষ আটের পথেই ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচটা সহজে জিতে শেষ আটের দিকে পা বাড়িয়েই রাখলো ওয়েস্ট ইন্ডিজ। ছবি: এএফপি।
ম্যাচটা সহজে জিতে শেষ আটের দিকে পা বাড়িয়েই রাখলো ওয়েস্ট ইন্ডিজ। ছবি: এএফপি।

লক্ষ্যমাত্রাটা খুব বড় ছিল না। আমিরাতের ১৭৫ রান পেরিয়ে যেতে খুব একটা বেগও পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের। জনসন চার্লসে ও জোনাথন কার্টারের দুটি ফি​ফটিতে বিশ্বকাপের শেষ আটের দিকে পা অনেকটা বাড়িয়েই রেখেছে ক্যারিবীয়রা।
আরব আমিরাতের সংগ্রহকে পেরিয়ে যেতে ওয়েস্ট ইন্ডিজ ব্যবহার করেছে ৩০.৩ ওভার। ১১৭ বল বাকি থাকতে পাওয়া এই জয় পুল ‘বি’তে ক্যারিবীয়দের নেট রান রেটকেও অনেকটা এগিয়ে দিয়েছে। অ্যাডিলেডে এই মুহূর্তে অনুষ্ঠানরত পাকিস্তান-অ্যায়ারল্যান্ড ম্যাচটি যদি ‘টাই’ না হয়, কিংবা বৃষ্টিতে পরিত্যক্ত না হয়, তাহলে বলে দেওয়াই যায় পুল ‘বি’ থেকে কোয়ার্টার ফাইনালে খেলা অন্যতম দল ওয়েস্ট ইন্ডিজ।
আমিরাতের সংগৃহীত রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনী জুটিতে তুলে ফেলে ৩৩ রান। দলকে এই রানে রেখে সাজঘরে ফেরত যান ডোয়াইন স্মিথ। তাঁর ব্যাট থেকে আসে ১৫ রান। দলীয় রানের সঙ্গে আরও ২০ রান যোগ করতে না করতেই ফিরে যান মারলন স্যামুয়েলস। কিন্তু জনসন চার্লস ও জোনাথন কার্টার তৃতীয় উইকেট জুটিতে ৫৬ রান তুলে দলকে অনেকখানি এগিয়ে নিয়ে যান। পঞ্চম উইকেটে দিনেশ রামদিন ও জোনাথন কার্টার অবিচ্ছিন্ন থেকে ৫৮ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের দিকে।
চার্লসের ব্যাট থেকে আসে ৫৫ রান, কার্টার করে ৫০ রান। রামদিন অপরাজিত থাকেন ৩৩ রানে।
আমিরাতের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মঞ্জুলা গুরুগে ও আহমেদ জাভেদ। সূত্র: এএফপি।