শেষ আটের লাইনআপ চূড়ান্ত হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মার্চ মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। আজ গ্রুপ পর্বের শেষ দিনের খেলা শুরু হওয়ার আগে নিশ্চিতভাবে জানা গেছে শুধু এটুকুই। তবে ১৮ মার্চ সিডনির প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে দক্ষিণ আফ্রিকার খেলাটাও প্রায় নিশ্চিত। আজ পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে যে যত বড় ব্যবধানেই জিতুক না নেট রানরেটে দক্ষিণ আফ্রিকাকে টপকে ‘বি’ গ্রুপে দ্বিতীয় হওয়াটা একরকম অসম্ভব। প্রোটিয়াদের নেট রানরেট +১.৭০৭, অন্যদিকে পাকিস্তানের রানরেট -০.১৯৪ ও আয়ারল্যান্ডের -১.০১৪।
২০ মার্চ অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ও ২১ মার্চ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজই।
কাল অস্ট্রেলিয়া গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করায় সেমিফাইনালের ভেন্যু ও তারিখ নিয়ে সব জটিলতাও শেষ গেছে। এখন সিডনি ও ওয়েলিংটনের কোয়ার্টার ফাইনাল বিজয়ীরা সেমিফাইনাল খেলবে ২৪ মার্চ অকল্যান্ডে। অন্যদিকে মেলবোর্ন ও অ্যাডিলেডের বিজয়ীরা ২৬ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে খেলবে সিডনিতে।