শেষ ওয়ানডেতে ম্যাথুসবিহীন শ্রীলঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচ হেরেই সিরিজ খুইয়েছে শ্রীলঙ্কা। পাঁচ ওয়ানডের সিরিজে ১-৩ ব্যবধানে পিছিয়ে স্বাগতিকেরা। আজ পাল্লেকেলেতে অনুষ্ঠেয় শেষ বা পঞ্চম ওয়ানডেটি তাই প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জন্য নিছক নিয়মরক্ষার লড়াই। কিন্তু শ্রীলঙ্কার কাছে এই ম্যাচটিরও গুরুত্ব কাছে।
আজ শ্রীলঙ্কা জিতলে সিরিজের ব্যবধান দাঁড়াবে ৩-২। পাঁচ ম্যাচের সিরিজে যে ব্যবধান প্রতিদ্বন্দ্বিতারই নির্দেশক। তা ছাড়া ওয়ানডে সিরিজ শেষে ২টি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। জয় সে দুটি ম্যাচে জোগাবে আত্মবিশ্বাস।
তবে আজ অস্ট্রেলিয়া পাচ্ছে ম্যাথুসবিহীন শ্রীলঙ্কাকে। পায়ের পেশির চোটে ছিটকে পড়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক। শুধু আজকের ওয়ানডেতেই নয়, টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় শ্রীলঙ্কাকে আজ নেতৃত্ব দেবেন দিনেশ চান্ডিমাল। ক্রিকইনফো।