শেষ দিনেই মীমাংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শেষ দিনেই নিষ্পত্তি হচ্ছে চতুর্থ ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগের। শিরোপা ওয়ালটন মধ্যাঞ্চল না ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের তা জানা যাবে আজই। অভাবনীয় কিছু না হলে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি শেষ রাউন্ডের দুটি ম্যাচের। সে রকম হলে শিকে ছিঁড়বে মধ্যাঞ্চলের।
মিরপুরে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩৩ রান তুলে মধ্যাঞ্চলের চেয়ে ২০৫ রানে এগিয়ে উত্তরাঞ্চল। মধ্যাঞ্চলের প্রথম ইনিংস থামে ৩০৬ রানে। ফতুল্লায় তৃতীয় দিন শেষেও শেষ হয়নি দুদলের প্রথম ইনিংস। পূর্বাঞ্চলের ৪৪২ রানের জবাবে দিন শেষে ৬ উইকেটে ৪২০ রান তুলেছে দক্ষিণাঞ্চল। ১০২ রানে অপরাজিত আছেন মোসাদ্দেক হোসেন। এ ছাড়া ফিফটি পেয়েছেন শাহরিয়ার নাফীস (৯০), তুষার ইমরান (৭৮) ও ফরহাদ রেজা (৭২)।