শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় টেস্টে এসে অবশেষে পঞ্চম দিনের দেখা পেল ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ! এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের প্রায় সব ব্যাটসম্যানই নিজেদের খুঁজে পেলেন। চতুর্থ দিন শেষে ৫ উইকেট হাতে রেখে স্বাগতিকেরা করেছে ৪১৪ রান। ইংল্যান্ড এগিয়ে আছে ৩১১ রানে।
দিনের শুরুতেই ফিরে গেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও অ্যালেক্স হেলস। কিন্তু জো রুট (৬২) ও জেমস ভিন্সরা (৪২) দলকে পথেই রেখেছেন। তবে ইনিংসগুলো বড় করতে পারেননি তাঁরা। ষষ্ঠ উইকেট জুটিতে ১৩২ রানের জুটি গড়ে পাকিস্তানকে আসল ধাক্কা দিয়েছেন জনি বেয়ারস্টো (৮২*) ও মঈন আলী (৬০*)। ক্রিকইনফো।