প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিসংখ্যানটা চমকে দেওয়ার মতোই। ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজে দুই দলের উদ্বোধনী জুটির গড় রান ২৬.৯০, শেষ জুটির গড় ৫১.০০। উদ্বোধনী জুটিতে মাত্র একটি ফিফটি, শেষ জুটির সেঞ্চুরি জুটিই দুটি। ব্যাটিং অর্ডার কি উল্টে যাচ্ছে! প্রথম তিন টেস্টেই ৯ ইনিংসে ৪০৮ রান এসেছে দশম জুটিতে। ১৩৭ বছরের টেস্ট ইতিহাসে কোনো সিরিজে শেষ জুটিতে চতুর্থ সর্বোচ্চ রান এটা। শেষ দুই টেস্টে আর ৫১ রান হলেই নতুন সিরিজ রেকর্ড হয়ে যাবে। ১৯২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ায় অ্যাশেজে ১৯ ইনিংসে ২৪.১০ গড়ে ৪৫৮ রান এসেছিল শেষ জুটিতে। এরপরই আছে ২০১৩ (৪৩২ রান) ও ১৮৯৪-৯৫ (৪২৮) মৌসুমের অ্যাশেজ।