প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্য ২৬৩। ওয়েস্ট ইন্ডিজ নবম উইকেট হারাল ২৩৯ রানে। তার পরও পরশু পোর্ট এলিজাবেথে জয়ী দলের নাম ওয়েস্ট ইন্ডিজ। শেষ জুটিতে শেলডন কটরেলকে নিয়ে ২৭ রান যোগ করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলেন আন্দ্রে রাসেল। রান তাড়া করে জয়ী ম্যাচে দশম উইকেটে ষষ্ঠ সর্বোচ্চ জুটি রাসেল-কটরেলের। সর্বোচ্চ ৬৪ রান ওয়েস্ট ইন্ডিজেরই ডেরিক মারে ও অ্যান্ডি রবার্টস জুটির। ১৯৭৫ বিশ্বকাপে এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ২৬৭ রানের লক্ষ্যে ছোটা ক্যারিবীয়রা ২০৩ রানেই হারায় ৯ উইকেট। এরপর মারে (৬১*) ও রবার্টস (২৪*) দলকে জিতিয়েই ফেরেন। দুইয়ে গত জানুয়ারিতে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জেমস ফকনার (৬৯*) ও ক্লিন্ট ম্যাকাইয়ের (২*) ৫৭ রান। ৩০১ রানের লক্ষ্যে ছোটা অস্ট্রেলিয়া ২৪৪ রানে হারিয়েছিল নবম উইকেট।