শেষ ম্যাচেও হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইতে এসে যেন হারের চক্র থেকেই বেরোতে পারল না বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। আগের তিন ম্যাচের মতো কাল নিজেদের শেষ ম্যাচেও হেরেছেন মো. আলম-জাভেদ ইসলামরা। এবার ২৭ রানে, পাকিস্তানের কাছে। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬১ রান করে পাকিস্তান। বাংলাদেশ ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি ।
এই হারে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলার সামান্য আশাটুকুও শেষ হয়ে গেল বাংলাদেশের। আগামীকাল দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে ফাইনাল খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান।
পাকিস্তানকে বড় স্কোর এনে দেওয়ার মূল কৃতিত্ব ওপেনিং ব্যাটসম্যান হাসনাইন আলমের। ৬৭ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছেন, যাতে ৭টি ছক্কা আর ৪টি চার। দলের বাকি ব্যাটসম্যানরা তাঁকে সঙ্গ দিয়ে গেছেন মাত্র।
তাড়া করতে নামা বাংলাদেশ জয়ের আশা জাগাতে পারেনি কখনোই। ওপেনার জাভেদ ইসলামের ২০ বলে ২৬ ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি।