শেষটা ভালো চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারা

বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ায় আমাদের আর স্কটল্যান্ড ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলো না। আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলাম। তবে স্কটল্যান্ডের বিপক্ষেও জয় দিয়ে আমরা গ্রুপ পর্ব শেষ করতে চাই। সবাই একটা ভালো সমাপ্তির জন্য উন্মুখ হয়ে আছে।
রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অজস্র শ্রীলঙ্কান সমর্থকের উপস্থিতি আমাদের যেন কলম্বোর আবহে নিয়ে গিয়েছিল! অস্ট্রেলিয়ান ইনিংসের শুরুতে আমরা লড়াইটা ভালোই করেছি। লাসিথ মালিঙ্গা, সিকুগে প্রসন্ন মিলে অস্ট্রেলিয়াকে চাপেও ফেলেছিল। দুর্ভাগ্যজনকভাবে মাইকেল ক্লার্ক, স্টিভেন স্মিথ, ব্র্যাড হাডিনের ব্যাটিংয়ে চাপটা ফিরল আমাদের ওপরেই। আর গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংসটা ছিল জাদুকরি। রান তাড়া করতে আমাদেরও অমন কিছুই লাগত। আফসোস, হলো না!
চোট নিয়ে এমনিতেই আমাদের সমস্যা যাচ্ছে। সর্বশেষ সংযোজন দিনেশ চান্ডিমালের চোট। সে যদি টুর্নামেন্টে আর না খেলতে পারে, এর চেয়ে বড় দুঃখজনক আর কিছুই হতে পারে না!
ওয়ানডে ও টি-টোয়েন্টির উদ্ভাবনে উদ্দীপ্ত বলে যেন আরও বেশি আক্রমণাত্মক। অনেক বড় বড় স্কোরও এখন সম্ভব। কাজটা বোলারদের দিনে দিনে আরও কঠিন হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা কীভাবে এই চ্যালেঞ্জ উতরাবে, আমাদের তা ভাবতে হবে। মালিঙ্গার সঙ্গে যদি ট্রেন্ট বোল্ট বা মিচেল স্টার্কের মতো বাঁহাতি পেসার থাকত আমাদের, যে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে! তবে আমাদের যে শক্তি আছে, তা থেকেই সেরাটা বের করে আনতে হবে। (গেমপ্ল্যান)