শেষটা হতে দিল না বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সকালে শুরু হয় বৃষ্টি, মাঝে কিছু সময় বিরতি দিলেও দুপুরে নামে মুষলধারে। বৃষ্টি থামার লক্ষণ না দেখে বেলা একটার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। প্রথম দিনে মুশফিকুর রহিমের লাল দল ৯ উইকেটে ১৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে দেওয়ার পর তামিম ইকবালের সবুজ দল অলআউট হয় ২৮৩ রানে। পরশু লাল দল ১ উইকেটে ২৪ রান তুলতেই হানা দেয় বৃষ্টি, দ্বিতীয় দিনের খেলা তাতে শেষ হয়ে যায় আগেভাগেই। কাল তো পিচে একটি বলও পড়তে দিল না বৃষ্টি। ১৭ রানে ৫ উইকেট নিয়ে সবুজ দলের পেসার শফিউল ইসলামই সবচেয়ে আলোচিত খেলোয়াড়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ফিফটি দেখেছে ৪টি। লাল দলের নাজমুল হোসেন শান্তর ৫৩ রানের পর সবুজ দলের হয়ে মুমিনুল ৭৩, নাসির ৬২ এবং লেগ স্পিনিং অলরাউন্ডার তানভীর হায়দার করেছেন ৫১ রান।

অস্ট্রেলিয়া সিরিজের প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের নিয়ে ৪ আগস্ট চট্টগ্রামে আসে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম তিন দিন স্কিল ট্রেনিংয়ের পর দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেন মুশফিক-তামিমরা। বাংলাদেশ দল ঢাকা ফিরবে আজ।