শেষটাও টানলেন অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩-০ ব্যবধানে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা গেল। সঙ্গে এল টেস্ট শ্রেষ্ঠত্বের স্বীকৃতিসূচক এই রাজদণ্ডও। শেষ বিকেলের আলোতে কোহলি-অশ্বিনদের মুখে তাই ফুটল তৃপ্তির আভা। কাল ইন্দোরে l রয়টার্স
৩-০ ব্যবধানে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা গেল। সঙ্গে এল টেস্ট শ্রেষ্ঠত্বের স্বীকৃতিসূচক এই রাজদণ্ডও। শেষ বিকেলের আলোতে কোহলি-অশ্বিনদের মুখে তাই ফুটল তৃপ্তির আভা। কাল ইন্দোরে l রয়টার্স

চিত্রনাট্যটা হয়তো এমনই ছিল, নিউজিল্যান্ডের শেষ উইকেটটা নেবেন রবিচন্দ্রন অশ্বিন। সেটিও নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে।

.
.

সিরিজের তৃতীয় টেস্টে যেমন দাপুটে বোলিং করেছেন, তাতে শেষটা ভারতীয় অফ স্পিনারের হাতে না হলে বেমানানই হতো।

তা হয়নি, ইনিংসে তাঁর সপ্তম শিকার হলেন নিউজিল্যান্ডের শেষ ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট। ৪৭৫ রানের লক্ষ্যে নামা কিউইরা অলআউট ১৫৩ রানে। ৩২১ রানে তৃতীয় টেস্ট জিতেছে ভারত, তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে করেছে হোয়াইটওয়াশ। যে আনন্দে ‘বোনাস’—ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়া টেস্ট শ্রেষ্ঠত্বের রাজদণ্ড।

আগের দিন ছয় উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ধসিয়ে দিয়েছিলেন। কাল চতুর্থ দিনে স্পিন-সহায়ক উইকেটে আরও ভয়ংকর অশ্বিন। করলেন ক্যারিয়ার-সেরা বোলিং, ৫৯ রানে ৭ উইকেট। সব মিলিয়ে এই টেস্টে ১৩ উইকেট, এর আগে প্রথম টেস্টেও নিয়েছেন ১০ উইকেট।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কেউ কাল তাঁর স্পিনটাই বুঝতে পারেননি, কেউ বা ভুল শটে বিলিয়েছেন উইকেট। সাতজন ব্যাটসম্যান অবশ্য দুই অঙ্কে পৌঁছেছেন, তবু সর্বোচ্চ রান রস টেলরের ৩২!

প্রথম ইনিংসে লিড ছিল ২৫৮ রান, সেটির সঙ্গে কাল দিন শেষে ভারতের দ্বিতীয় ইনিংসে রান ছিল বিনা উইকেটে ১৮। দুর্দান্ত সেঞ্চুরিতে স্কোরটাকে নিউজিল্যান্ডের জন্য প্রায় ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন চেতেশ্বর পুজারা। ১৮৪ বলে করেছেন ১০১ রান।
বাকি কাজটা তো অশ্বিনই করে দিলেন। ক্রিকইনফো।