শেষবেলায় জিম্বাবুয়ের প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঙ্গনা হেরাথের ৩ বলের মধ্যে আউট টিনো মায়োয়ো ও হ্যামিল্টন মাসাকাদজা। মনে হচ্ছিল সাজানো চিত্রনাট্য অনুযায়ীই চলছে সব। শ্রীলঙ্কার পাঁচ শ ছাড়ানো প্রথম ইনিংসের পর শুরুতেই বিপাকে জিম্বাবুয়ে। কিন্তু শেষ বিকেলে প্রতিরোধ গড়ল জিম্বাবুয়ে, দ্বিতীয় দিনটা শেষ হলো ২ উইকেট হারিয়ে ১২৬ রানে।
জিম্বাবুয়ের এমন প্রতিরোধ ব্রায়ান চারি ও ক্রেগ আরভিনের ব্যাটে। এর মধ্যে চারির কথা বলতে হবে আলাদা করে। নিজের প্রথম তিন বলেই ৬-৪-৪, ১৪ রান করে ফেললেন এই ওপেনার। ওই ১৪ রানেই আউট হলেন, ২ রান পরই আবার! তবে দুবারই রিভিউ নিয়ে বেঁচে গেছেন তিনি। পরে ক্যারিয়ারের প্রথম ফিফটিটা তুলে নিতে বেছে নিলেন হেরাথকে। টানা দুই বলে চার ও ছক্কায় চল্লিশ থেকে এক লাফে পঞ্চাশে। চারি-আরভিনের ১০৯ রানের অপরাজিত জুটিতেই স্বস্তি পেল জিম্বাবুয়ে।
এর আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার আসেলা গুনারত্নে। তাঁর সেঞ্চুরিতেই ৫০৪ রানে প্রথম ইনিংস শেষ করল শ্রীলঙ্কা। টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৪৪.৪ ওভারে ৫০৪ (ধনঞ্জয় ১২৭, গুনারত্নে ১১৬; তিরিপানো ৩/৯১, ক্রেমার ৩/১৩৬)। জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৫ ওভারে ১২৬/২ (চারি ৬০*, আরভিন ৬০*; হেরাথ ২/৪৪)।