শেষের মেডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ সালের হোবার্টের স্মৃতিই ফিরিয়ে আনল আবুধাবি। পরশু অস্ট্রেলিয়া-পাকিস্তানের মহানাটকীয় শেষ ওভারটা বিশ্ব সিরিজ কাপের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচেরই প্রতিলিপি। গ্লেন ম্যাক্সওয়েল বিস্মৃতির অতল থেকে তুলে আনলেন ক্রিস প্রিঙ্গলকেও। পরশুর মতো ১৯৯০ সালের সেই ম্যাচেও জয় থেকে ২ রান দূরে থেকেই শেষ ওভারটা শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু মিডিয়াম পেসার প্রিঙ্গলের ওভার থেকে কোনো রানই নিতে পারলেন না ব্রুস রিড। উল্টো শেষ বলে রানআউট হয়ে গেলেন। অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১৯৫ রান। এ ছাড়া ২০০৬ সালে শেষ ওভারটা মেডেন করে শ্রীলঙ্কাকে হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল। অবশ্য শেষ ওভারে ১১ রান দরকার ছিল লঙ্কানদের।