শেষের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনী জুটিতে ৪২৬ রান, তৃতীয় উইকেটে ৪৭৪, চতুর্থ উইকেটে ৪২৬। আর শেষ জুটিতে ৪৯৯! মাত্রই শেষ হওয়া ইংল্যান্ড-ভারতের টেস্ট সিরিজটা চমকই উপহার দিল। সিরিজে উদ্বোধনী জুটির সর্বোচ্চ অবদান ৬৬, শেষ জুটি শতরান ছাড়িয়েছে দুবার। স্বীকৃত ব্যাটসম্যানদের লজ্জা দিয়ে দুই দলের শেষ জুটি তো রেকর্ডই করে ফেলল। ১৩৭ বছরের টেস্ট ইতিহাসে কোনো সিরিজে শেষ জুটিতে সবচেয়ে বেশি রান এল এবার পতৌদি ট্রফিতে। এর আগে সেই ১৯২৪-২৫ মৌসুমের অ্যাশেজে ৪৫৮ রান এসেছিল শেষ জুটিতে। সেবার অবশ্য ১৯টি ইনিংস খেলেছিল শেষ জুটি, এবারের সংখ্যাটা ১৪। শেষ জুটিতে তৃতীয় সর্বোচ্চ ৪৩২ রান এসেছে গত বছরের অ্যাশেজে।